ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করায় দুই গ্রুপের সংঘর্ষ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত এক ও বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সোমাবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি চার মাথার মোড় এলাকায় প্রবাসী জাহাঙ্গীর আলম কয়েক মাস পূর্বে সরকারি জায়গা না ছেড়ে বাড়ি নির্মাণ করেন। এ সময় স্থানীয়রা সরকারি জায়গায় বাড়িটি নির্মাণ করায় প্রতিবাদ শুরু করে। এতে সে কারো কথা কর্ণপাত না করে বাড়িটি নির্মাণ করে। তখন থেকে জাহাঙ্গীর আলমের পরিবারের সাথে স্থানীয়দের মধ্যে দ্বন্দ শুরু হয়।

সোমবার সকালে জাহাঙ্গীরের প্রতিবেশি সাইফুল ইসলামের সাথে উক্ত বিষয়ে জাহাঙ্গীরের ভাই মনিরুল ইসলাম জুয়েলের সাথে কথাকাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ইসলাম জুয়েলের হাতে থাকা শাবল ইসলাম সাইফুল ইসলামের মাথায় আঘাত করলে সাইফুর ইসলামের মাথয় গুরুতর জখম হলে সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

বিষয়টি সত্যতা স্বীকার করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ করিব হোসেন জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram