ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

যশোরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

যশোর প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা আজ সোমবার থেকে যশোর সদর উপজেলা পরিষদ ক্যাম্পাসে শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলার উদ্যোগে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

শুভ উদ্বোধন দিনে মেলায় বিভিন্ন ধরনের ২০টি কৃষি স্টল শোভা পায়। বিভিন্ন স্টলের মধ্যে চোখে পড়ার মধ্যে ছিল জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভ্রমি কম্পোস্ট, নার্সারি, কৃষি উইংসহ আরো বিভিন্ন আইটেমের স্টল। আগামী ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনী দিনে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার। শুরুতে সদর উপজেলা ক্যাম্পাসে একটি র‍্যালি প্রদিক্ষণ শেষে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram