ঢাকা
logo
প্রকাশিত : February 17, 2025

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান রনজু (৩৮) নামের একজন গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেস আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, রবিবার বিকালে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহারপুর এলাকার রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পশু চিকিৎসক আসাদুজ্জামান রনজু গুরতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram