ঢাকা
logo
প্রকাশিত : February 17, 2025

নাটোরে লড়ি-পিকআপ-ট্রাকের সংঘর্ষে একজন নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: সারবাহী ট্রাক, ফলবাহী পিকআপ ও চিটাগুড়বাহী লড়ি একদিকেই যাচ্ছিলো এবং একে অপরযানের পেছনেই ছিলো। হঠাৎ সামনে থাকা সারবাহী ট্রাক গতি কমিয়ে দিলে পেছনের চিটাগুড়বাহী লড়ি মাঝখানে থাকা আঙ্গুরফলবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি সামনের ট্রাকের পিছনে দুমড়েমুচড়ে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় ওই পিকআপের চালক।

সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম আকাশ প্রামাণিক নাহিদ (৩৪)। সে নওগাঁ জেলা সদরের ভবানীপুর রাজাকপুর গ্রামের মৃত শাহীন হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ফলবাহী পিকআপটি যশোরের বেনাপোল থেকে নওগাঁ যাচ্ছিলো। গড়মাটি এলাকায় পেছনের লড়ি পিকআপটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে ও চালকের মৃত্যু হয়। কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে। দুর্ঘটনার পর লড়ি ও ট্রাকের চালক ও হেলপাররা পালিয়ে গেছে। ওই ৩টি যান জব্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram