ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

হবিগঞ্জে বিলের দখল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাইয়ে ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার লাখাই উপজেলায় স্বজনগ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ চেষ্টা করেও সংঘর্ষ থামাতে পারেনি। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জনকল্যাণ সমবায় সমিতির শিবপুর গ্রামের হারিছ মিয়া, স্বজনগ্রামের জিলু মুয়া, বজলু মিয়া ও স্বজনগ্রামের কামাল মিয়া আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন। খাঞ্জা বিলের দখল নিয়ে দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram