ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখ এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বীর মুক্তিযোদ্ধা এম এ গনি (৭০) উপজেলার নলগাও খয়ড়াপাড়া গ্রামের মৃত কামাল শেখ এর ছেলে।

আজ রবিবার দুপুর ১টায় গ্রামের বাড়ীর পাশে ধানক্ষেত সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা রতন শেখ জানান, নিহতের স্ত্রী, ছেলে ও মেয়ে গাজীপুরের মির্জাপুরে এলাকায় বসবাস করেন। তিনি একাই গ্রামের বাড়ীতে বসবাস করেন। গতকাল শনিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরে তার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করলে মুঠোফোনটি নিজ বসতঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নিহতের এক প্রতিবেশী লোকমান মিয়া তার নিজের জমি দেখতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, মুক্তিযোদ্ধা এম এ গনি অসুস্থ, তার হার্টে সমস্যা ছিলো। অসুস্থ শরীর নিয়ে তিনি তার নিজের ফসলী জমি, সবজি বাগান দেখতে গিয়েছিলো। হয়তো বুকে ব্যথা উঠছিলো। এ ঘটনায় তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা কমান্ডা এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা গণমাধ্যমকে জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার মৃত্যুর খবর পেয়ে আমার সহকর্মীকে বলেছি, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করতে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram