ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

রাজবাড়ীতে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টর চাপায় হাসিবুল হাসান বুলবুল (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি বালিয়াকান্দি জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার বলেন, জামালপুর বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। বিকেল ৪টার দিকে হাসিবুল হাসান বুলবুল হাট থেকে বাজার-সদাই করে মোটরসাইকেল নিয়ে বাধুলীখালকুলা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বাজারের কাছেই আঁখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে স্থানীয় ইটভাটার একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram