

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক কালায়ন চাকমা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মাটিরাঙ্গা কাউমারা এলাকার কালন্তের পুত্র।
কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, রবিবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
