ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

মিরসরাইয়ে বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল চক্ষু চিকিৎসা

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম ও আবুরহাট সংকেত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চক্ষু চিকিৎসা ক্যাম্প আবুরহাট উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। এসময় প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ১ শত রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর এডভাইজার ও মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা লায়ন তাহের আহম্মদ, কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবুরহাট সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই’র পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুুল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই’র পরিচালক লায়ন মঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই’র সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম, সমাজসেবক সাজেদ উল্ল্যাহ সেজু, আবদুল মান্নান, শেখ ফরিদ মানিক, মোহাম্মদ ঈসা, নাজমুল হোসেন, আজিজুল হক, মহি উদ্দিন, এনায়েত উল্ল্যাহ প্রমুখ।

ক্যাম্পেইনে বিশেষভাবে সহযোগিতা করে আবুরহাট উচ্চ বিদ্যালয় স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা। ছানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram