ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

মাদককে লাল কার্ড দেখিয়ে বিএনপি থেকে প্রার্থীতা ঘোষণা করলেন কবি সেলিম বালা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মাদককে লাল কার্ড দেখিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে কবি সেলিম বালা। তিনি ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া বাজারে এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এর আগে, তিনি এলাকায় উপস্থিত হলে এলাকবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। মতবিনিময় সভায় মাদককে লাল কার্ড দেখিয়ে গৌরীপুরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

তিনি বলেন, ‘গৌরীপুর উপজেলা নানা সমস্যায় জর্জরিত। এরমধ্যে সবচেয়ে অন্যতম সমস্যা হলো মাদক। তাই মাদকমুক্ত আধুনিক ও সমৃদ্ধশালী গৌরীপুর গড়তেই মাদককে লালকার্ড দেখিয়ে আমি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীতা ঘোষণা করছি।

মতবিনিময় শেষে কবি সেলিম বালা তার অনুসারীদের নিয়ে মুখুরিয়া বাজারে গণসংযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

কবি সেলিম বালা বলেন, সাহিত্য চর্চার পাশাপাশি আমি বিএনপিকে নিয়ে কাজ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ‘হে কিশোর শোনো’ শিরোনামে আমার স্বরচিত কবিতায় নির্মিত ভিডিও চিত্রটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এখন আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এলাকাবাসী বিশেষ করে তরুণ প্রজন্ম চায় আমি রাজনীতিতে আসি। তাই মাঠে নেমেছি।

তিনি আরো বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম হয়েছে। এখন জনগণের সবচেয়ে বড় দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এবং সেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মাওলনা মো. আব্দুল হাদী খন্দকার। কবি জিল্লুর রহমান টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম জুয়েল প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram