ঢাকা
logo
প্রকাশিত : February 16, 2025

বাঘাইছড়িতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক-২

মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রশিক্ষণ টিলা মারিশ্যা জোনের আওতাধীন চেকপোস্টে তিনশত পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষণ টিলা ক্যাম্প হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মারিশ্যা দিঘিনালা সড়কে একটি ডিসকভার মোটরসাইকেলে আসা দুই যুবক মোঃ জমির হোসেন (২৬) ও মোঃ রিয়াদ (২৩) এর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে।

জানা যায়, আটককৃত জমির হোসেন ও মোঃ রিয়াদের বাসা প্রশিক্ষণ টিলা চারকিলো নামক স্থানে। তাদের কাছ থেকে ৩০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি ডিসকভার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন সহ বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানার পুলিশ সবসময়ই জিরো টলারেন্স। তাই মাদকের বিষয়ে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram