ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

কাজিপুর ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুন-অর রশীদ আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ছালাভরা পূর্বপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে ওই দম্পতি বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হন। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলেখার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামী হারুন অর রশিদকে উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বজনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram