ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩, মুক্তির দাবিতে সড়ক অবরোধ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এঘটনায় আটককৃতদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে দফায় দফায় ৩ ঘন্টা লালপুর থানার সামনে ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ রেখেছেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন, লালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালপুর কলোনি গ্রামের মৃত আনেজের ছেলে খোকন খাঁ (৫০), তার দুই ছেলে ছাত্রদল কর্মী ফিরোজ (৩০) ও অনিক (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনী লালপুর কলোনীতে অভিযান চালিয়ে খোঁকন ও তার দুই ছেলে আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। পরে সকালে আটককৃতদের মুক্তির দাবি প্রথমে লালপুর থানার সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা পুনরায় লালপুর ত্রিমোহনী অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। এতে সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে। আমরা তাদের মুক্তি চাই।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, সেনাবাহিনী রাতে ৩ জনকে লালপুর থানায় হস্তান্তর করেছে ৷ অপরাধ দমন আইনের মামলায় ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram