ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

তাহেরীর আগমনকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাহফিলে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুইপক্ষ গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দশজন আহত হয়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলো নিজাম উদ্দিন(৩০), ইয়াসিন(৩৫), রুবেল মাঝি(২৫), মনির হোসেন(৩৫), জুয়েল(২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার।

স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১শে ফেব্রুয়ারী শুক্রবার মাহফিলে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

ভাইরাল এই বক্তার আগমন প্রতিহত করতে এলাকার আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার বিকালে আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করলে মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এসময় উভয় পক্ষের মোট দশজন আহত হয়।

মিছিলকারী একজন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে। আমাদের অনেকে আহত করে। আমরা এর বিচার চাই।

মাহফিলের আয়োজকরা বলেন, মিছিল নিয়ে মাজার ভেঙ্গে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাঁধা দেয়।এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে উভয় পক্ষ লিখিতভাবে অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram