ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৬০ লক্ষাধিক টাকা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শ্যামল কুমার মোদকের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী মো. আশরাফুল হোসেন লুলুর গার্মেন্টস কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের হোটেল,আফজাল হোসেনের আলুর আড়ত, মো. সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদিখানা দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টস দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে ১ ঘণ্টার প্রচেষ্টায় বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মুদিখানা দোকানি আবুল কালাম আজাদ বলেন, আমার কয়েকটি গোডাউনে আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল ছিল এবং ক্যাশে নগদ ৯৬ হাজার টাকা ছিল। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। আমার ১৫ লাখ টাকার ব্যাংক লোন রয়েছে। এখন আমি কীভাবে লোন শোধ করব।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ব্যবসায়ীদের আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram