ঢাকা
logo
প্রকাশিত : February 13, 2025

চিলমারীতে সাবেক এমপি পলাশের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাতনামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।

বুধবার চিলমারী মডেল থানায় সাহেব আলী নামের এক ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় এজাহারে উল্লেখ্য করা হয়, ২০২৪ এর জুলাই-আগষ্টের সরকার পতন আন্দোলনে ২ আগস্ট উপজেলার সরকার পাড়া মসজিদ থেকে জুম্মার নামাজ বাদ এক দফা দাবিতে একটি মিছিল বের হয়েছিল। মিছিলটি কলেজ মোড় এলাকা পেরিয়ে এলএসডি মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেয়ার এক পর্যায়ে আওয়ামী, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুর রহমান পারভেজ, দৃষ্টি প্রতিবন্ধী অন্তর মিয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছিল। এ ঘটনায় উপজেলার মুদাফৎথানা সরকারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে সাহেব আলী (১৯) বাদী হয়ে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০ জন ও অজ্ঞাতনামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।

ওসি মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০জন ও অজ্ঞাতনামা দেড় থেকে দুইশো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নথিভুক্ত হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram