ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৫

হাতিয়ায় তিন জেলেকে পিটিয়ে ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন জেলেকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার পর ডাকাত সাজিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, ভুক্তভোগী জেলে মোঃ কউসার বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে জাহাজমারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জসিম উদ্দিন সহ ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, জাহাজমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান মাঝি দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেয়ে বাড়িতে ফিরলে তাকে দেখতে যান ফখরুউদ্দিন, শাহারাজ ও কাউসার। এতে ক্ষিপ্ত হন হাসান মাঝির প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন। এদিন রাত ১০টার দিকে জসিম উদ্দিনের লোকজন তিন জেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তিন জেলের সামনে জাহাজের ছয়টি সিগন্যাল রকেট দিয়ে সেগুলোকে রকেট লাঞ্চার বলে তাদেরকে ডাকাত সাজিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে থানায় ডাকাত ধরা হয়েছে খবর দিয়ে তাদেরকে পুলিশে দেয়। মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

পরে তিন জেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর ছেড়ে দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ৬০/৭০ জন নারীকে দিয়ে বুধবার সন্ধ্যায় থানা ঘেরাও করে ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর যৌথ দল লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন।

পুলিশের কাজে বাঁধা এবং এ ষড়যন্ত্রকারীদের অপকৌশলের বিরুদ্ধে একই রাত সাড়ে ৮টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram