ঢাকা
logo
প্রকাশিত : February 13, 2025

শান্তিগঞ্জে আ.লীগ নেতা শহিদ মিয়া গ্রেফতার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে মো. শহিদ মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদ উজানীগাঁও গ্রামের হাতিম উল্লাহ্’র ছেলে ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, আইনী প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আমরা তাকে গ্রেফতার করেছি৷আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram