

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: ভুয়া বা জাল নাগরিক সনদপত্র তৈরির অভিযোগ পুরনো। পৌর বা ইউপি কার্যালয়ের নিকটবর্তী দোকানগুলোতে হারহামেশায় মিলে নকল সনদপত্র। অসাধু দোকানিরা বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে এসব জাল সনদ বিক্রি করেন। চট্টগ্রামের হাটহাজারীতে এমনই অপরাধে এক কম্পিউটার দোকানিকে আটক করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকার মেখল রোড সংলগ্ন 'তৈয়ব কম্পিউটার' এর দোকানি মো. তৈয়ব উদ্দিনকে সংশ্লিষ্ট ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন।
গণমাধ্যমকে তিনি বলেন, 'বিভিন্ন সূত্রে আমরা জাল সনদ তৈরি চেষ্টার খবর পাচ্ছিলাম, হাতেনাতে ধরে আজ এই ব্যবস্থা নেয়া হলো।'' এসব বিষয়ে আরো কঠোর থাকবে পৌরসভা কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছেন হাটহাজারী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী। হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযানকালে সহযোগিতায় ছিলেন।

