ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

ত্রিশালে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতিসহ আটক-৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের অভিযানে ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসাইন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার আহবায়ক রুবেল সরকারসহ ৬ জনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাগান রাগামারা এলাকায় অভিযান চালিয়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আটক করা হয় ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু কে। অপরদিকে পৌর শহরের ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল পৌরশাখার আহবায়ক মোঃ রুবেল সরকার (৩৫) কে আটক করা হয়।

অন্যদিকে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন (৪৩) কে।

গত বছরের ২ সেপ্টেম্বর ত্রিশাল থানায় দায়ের করা একটি মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়। ত্রিশাল থানার মামলা নং ০৩, তাং - ০২.০৯.২৪ইং। এছাড়াও সাজাপ্রাপ্ত সিআর আসামি সুমন মিয়া, মোঃ রুবেল মিয়া ও সাজাপ্রাপ্ত জিআর মামলার আসামি মোঃ স্বপন মিয়া কে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চুসহ সিআর, জিআর মামলার ৬জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram