ঢাকা
logo
প্রকাশিত : February 12, 2025

অপারেশন ডেবিল হান্ট: বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার বিকেল ও আজ বুধবার দুপুর পর্যন্ত ৩ জন নাশকতা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো হেলাল (৩২), বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮) এবং পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ী মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, 'গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি কে সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বিরোদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।'

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেছে। আজকে বুধবার গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram