ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতঘরে দুর্বৃত্তদের আগুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও স্যোসাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলো। আমাদের বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নুরুজ্জামান কাফি বলেন, সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী ভাংচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দেই। এ ঘটনার কারণে আজ আমার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লবের বিজয়েরর পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘন্টার মধ্যে আপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কলাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম ইসলাম বলেন, আগুনের ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram