ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৫

কটিয়াদীতে অপারেশন ডেভিল হান্টে সাতজন আটক

মো: সাইফুল ইসলাম, কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ এ পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৩৯), মুমুরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (৩৫), আচমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি পল্টন দেবনাথ (৩৭), আচমিতা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জয় ওরফে হৃদয় (৪০), মানিকখালি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টু (৩৫), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী রাজিব (২২) ও রিপন মিয়া (১৯)।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram