

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওয়ার্ড় মেম্বার মো.মহিউদ্দিন (৪০) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (২৭)।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মঈন উদ্দিন সাংবাদিকদের বলেন, তাদের দুইজনকে রামগড় থানার এফআইআর নং ১/১৪, তারিখ ০১জুলাই ২০২১ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৫০৬ (২) ৪২৭ পেনাল কোড-১৮৬০ এজাহারে অভিযুক্ত (৩) রামগড় থানার মামলা নং ০৪ তাং২১/০৮/২৪খ্রি: ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/১১৪ পেনাল কোড এর এজাহারে অভিযুক্ত মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
