ঢাকা
logo
প্রকাশিত : February 11, 2025

অপারেশন ডেভিল হান্ট: হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন আটক

হাতিয়া উপজেলা (নোয়াখালী): 'অপারেশন ডেভিল হান্ট’ তৃতীয় দিনে হাতিয়ায় বিপুল পরিমাণ অস্রসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। 

গতরাতে হাতিয়া থানা পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চরকিং ইউনিয়ন  থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত হলেন, চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে নবীর উদ্দিন (৫০), একই ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমাম হোসেন(৫০)। এসময় তাদের থেকে ০১টি বিদেশী পিস্তল(ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ), ০৩টি একনলা দেশীয় বন্দুক,০৮টি কার্তুজ, ২০টি কক্টেল,০২টি ডেগার,০৩টি কিরিজ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। 

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় হাতিয়া থানার সামনে প্রেস কনফারেন্স করেন নৌ- কন্টিনজেন্ট হাতিয়া কমান্ডার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে যৌথবাহিনীর একটি চৌকসদল নৌ- কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে চরকিং ইউনিয়নের কলেজরোড কাউছার মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে কক্টেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে যৌথবাহিনী ২৪রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে স্ত্রাসীদের  ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ধাওয়া খেয়ে ১০ থেকে ১৫জন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে দু'জন চিহ্নিত সন্ত্রাসীকে যৌথবাহিনী আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে'ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া থানা অফিসার ইনচার্জ আজমল হুদা। এর আগে যৌথবাহিনীর অভিযানে ১১জন আটক হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram