ঢাকা
logo
প্রকাশিত : February 11, 2025

শ্রীবরদীতে মাসিক সমন্বয় সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা এবং উপজেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি বিষয়ে গঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৪ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী)  উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবেরদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

ইন্দিলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তারের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উবায়দুল্লাহ, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রহিম দুলাল, ইসলামি আন্দোলনের  শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি  মাওঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৫ম শ্রেণির শিক্ষার্থী  দিয়া, অভিভাবক মাহফুজ আহমেদ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram