ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৫

দীঘিনালায় ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ব্রিক ফিল্ড ও মেসার্স কেবিএম ব্রিক ফিল্ডের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রতি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

তিনি বলেন, ‘আদালতের রায় অমান্য করায় উপজেলার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রতি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে জরিমানা আদায় হয়েছে।’

ইউএনও আরো বলেন, ‘আদালতের ভিন্ন আদেশ না আসা পর্যন্ত ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ থাকবে। অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার সুযোগ নেই, কোন ভাবেই বনের কাঠ, পাহাড় ও আবাদি জমির মাটি ইটভাটায় ব্যবহার করা যাবে না।’

এ সময় উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া, বনবিভাগের (মেরুং) সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ ও দীঘিনালা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram