ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৫

টাঙ্গাইলে ছাত্রলীগের সহ-সভাপতি সহ তিনজন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তারকৃত দুইজন হচ্ছেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা (৫২) এবং কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫)।

পুলিশ জানায়, রোববার রাতে টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এ রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা এবং পরে গভীর রাতে পৌরসভার বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর টাকুর পাড়ার মিজানুর রহমানের ছেলে, মুন্না গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলো গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram