

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সোমবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত অবৈধ শানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ইট ভাটা কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে না পারায় শানু ব্রিক্স কর্তৃপক্ষকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটায় পানি ছিটানো হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ দাখিলের নিমিত্তে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় জরিমানা করা হয়েছে।

