ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

তাহিরপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।

উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ভাষ্কর রায়, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সংগ্রাম, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আবু সায়েম, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক শাহিন আলম মেম্বার, সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষকদের আহবায়ক ও সদস্য সচিব জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সমাবেশ কে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতা কর্মীগণ। তাহিরপুর সদর ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্যে দিয়ে ৭টি ইউনিয়নের কৃষক সমাবেশ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram