ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

টঙ্গীতে ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ডেভিল হান্ট অভিযানে টঙ্গীর দুই থানায় ১৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম খোকা (৩৮), এলেম মিয়া (৫৩), শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪), হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯), ও মো. বাবু (২৮)। এরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। সদর থানায় দায়ের করা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় তাদেরকে চালান দেওয়া হবে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গতরাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব থানায় গ্রেফতারকৃতরা হলেন, নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), আওলাদ হোসেন (৪৫), বাদল দে (৩৫) মো. স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪), মো. রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), সিরাজুল ইসলাম (৪৬), সেলিম পাঠান (৫০)। তারা সকলেই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram