ঢাকা
logo
প্রকাশিত : February 10, 2025

অপারেশন ডেভিল হান্ট: আড়াইহাজারে বিএনপির চার নেতাসহ গ্রেফতার ১৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে মাদক সেবন অবস্থায় বি. বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতা কে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং অপর ৯ অপরাধীকে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রোবাবর দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবু মুছা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, জুয়েল রানা, রাসেল। এ ছাড়া আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরের আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ, বাগাদী কান্দাপাড়া এলাকার মো. খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সি আর ওয়ারেন্টভুক্ত আসামি সোনাকান্দা এলাকার আল আমিনকে পৃথক পৃথক অভিযোগে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী।

এদের মধ্যে বাঞ্ছারামপুর এলাকার বিএনপি নেতাদেরকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে মাদক সেবন অবস্থায় গ্রেফতার কার হয়েছে বলে যৌথবাহিনীর সূত্র জানায়। ওই নেতাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব আলী তার এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী, মারামারি, জবরদখল এসব কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে বাঞ্ছারামপুরের বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত ১৩ জনকেই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram