ঢাকা
logo
প্রকাশিত : February 9, 2025

মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় পথচারী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম ফকির আহম্মদ (৬৫)। তিনি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের মৃত লেদু মাঝির পুত্র।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের দক্ষিণ বাইপাসে ঢাকামুখী লেনে সৌাদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ওই পথচারী নিহত হয়।

প্রতক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের দক্ষিণ বাইপাস দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী ফকির আহম্মদ। হঠাৎ যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, রবিবার দুপুরে মিরসরাই পৌরসদরের দক্ষিণ বাইপাসে ফকির আহম্মদ নামে এক পথচারী বাস চাপায় নিহত হয়েছে। নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত সৌদিয়া পরিবহনের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram