ঢাকা
logo
প্রকাশিত : February 9, 2025

টঙ্গীতে আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় ৪৮ নং বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। বনমালা রোড হাজী মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রেলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, ৪৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ নাসির মৃধা, পূর্ব বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, যুবদল নেতা মাসুদ রানা, হাবিব মোল্লা, শাকিল, রাজন, সেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন দিপু, আদনান খান, জাহিদুল ইসলাম তুহিন, আসাদুল্লাহ, ছাত্রনেতা সিয়াম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram