ঢাকা
logo
প্রকাশিত : February 9, 2025

আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজি করছে: লায়ন ফরিদুল ইসলাম

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: বর্তমান পরিবর্তীত পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কতিপয় লোকজন বিএনপিতে অনুপ্রবেশ করে মোংলার বিভিন্ন এলাকায় ঘের দখল ও চাঁদাবাজি করছে। এমন অরাজকতা কোনভাবেই কাউকে করতে দেয়া হবেনা উল্লেখ করে বিএনপি নেতা-কর্মীদের তা প্রতিহত ও নিজেদের সতর্ক থেকে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

রবিবার দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি সকাল থেকে বুড়িরডাঙ্গা, সুন্দরবন ও চিলা ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের পৃথক সমাবেশে যোগ দেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা আঃ মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি ও খানজাহান সরদার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram