ঢাকা
logo
প্রকাশিত : February 9, 2025

ইসলামপুরে পুলিশের বিশেষ অভিযানে দুইজন আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহ আলম ডাবলু ও শ্রী কাজল চন্দ্র মৃধা নামে দুইজনকে আটক করেছে।

জানা গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় ইসলামপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে পৌর শহরের মৌজাজাল্লাহ গ্রামের ভানু চন্দ্র মৃধার ছেলে সক্রিয় আওয়ামী লীগের কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৫) ও ভোরে নোয়ারপাড়া অভিযান চালিয়ে নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারতাপাড়া গ্রামের শাহ আলম ডাবলু (৩৫) কে আটক করে।

এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram