ঢাকা
logo
প্রকাশিত : February 9, 2025

কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আবারও কারাগারে

জসিম সিদ্দিকী, কক্সবাজার: ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মাতারবাড়ীর বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ১৯ নভেম্বর তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন। কিন্তু তৎকালীন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার মামলার ১ নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম আরও বলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথি জালিয়াতির বিষয়টি জানতে বাদী আরেকটি মামলা দায়ের করেন। পরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত বছরের ১ জুলাই আদালতে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় আজ কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram