ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৫

হাতীবান্ধায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সাব্বির হোসেনকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নতুন বাজারে এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত সাব্বির হোসেন ছাত্রলীগের সবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সানিয়াজান ইউনিয়নের নতুন বাজার এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সাব্বির হোসেনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, সাব্বিরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে জানানো হবে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, স্থানীয় জনতা সাব্বিরকে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খোঁজ খবর নিয়ে জানানো হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram