ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বেওনেটের আঘাতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের বেওনেটের আঘাতে বারিকুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, নিহত বারিকুলের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও; বিজিবি এ বিষয়ে কিছুই জানাতে পারেনি।

নিহত বারিকুল জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলঠাম এলাকার সেতাউর রহমানের ছেলে। বর্তমানে বারিকুলের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।

নিহত বারিকুলের ভাই সুমন তার ভাই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া দূর্লভপুর ৯নং ওর্য়াড সদস্য সাইদুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর বারিকুলসহ ৫/৬ জনের একটি দল রঘুনাথপুর ও হাসানপুর সীমান্তের মধ্যবর্তী এলাকা দিয়ে তারা সীমান্তে যায়। এক পর্যায়ে বিএসএফ তাদেরকে ধাওয়া করলে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও; বারিকুল বিএসএফের হাতে ধরা পড়ে এবং তাকে বেওনেটের আঘাত করলে বারিকুল নিহত হয়। পরে বিএসএফ ভারতের অভ্যন্তরে পদ্মার চরে লাশ ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তুলে তা ছড়িয়ে দেয়। এর পরেই সেই ছবি দেখে আমরা নিশ্চিত হই নিহত ব্যক্তি বারিকুল।

এদিকে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলী জানান, বিএসএফের বেওনেটের ছুরির আঘাতে বারিকুল মারা গেছে এমন খবর শুনার পর আমরা হাসানপুর ক্যাম্পের সাথে যোগাযোগ করি। তারা এ বিষয়টি জানে না বলে রঘুনাথপুর ক্যাম্পের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেন।

এদিকে, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মুনিরুজ্জামান জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তবে তারা খোঁজ-খবর নিচ্ছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram