ঢাকা
logo
প্রকাশিত : February 7, 2025

নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল: নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন ও বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নড়াইল এর মাধ্যমে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল চারটি ট্রাই সাইকেল, একটি টয়লেট চেয়ার ও একটি ওয়াকার।

বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহকারী পরিচালক খলিলুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল ডিপিওডি'র পরিচালক সাব্বির হোসেন, সিকদার ফাউন্ডেশন এর পরিচালক মনজুরুর রহমান পান্নু প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram