ঢাকা
logo
প্রকাশিত : February 7, 2025

আড়াইহাজারে সেচ মটরে জড়িয়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকলের অজান্তে চলন্ত সেচ মটরের সাথে জড়িয়ে হোসাইন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে। নিহত হোসাইন ওই এলাকার রাজু মিয়ার পুত্র।

জানা গেছে, ওই এলাকার মোস্তফার ছেলে কামাল তার সেচ মেশিন চালু রেখে বোরো প্রকল্পের জমিতে পানি সেচ দেয়ার জন্য যায়। এ সময় শিশু হোসাইন সকলের অজান্তে সেচ মটরের সাথে জড়িয়ে মারা যায়। পরে এলাকাবাসী দেখতে পায় যে, হোসাইন মৃত অবস্থায় চলন্ত সেচ মোটর ও পাম্পের সাথে ঘুরছে। তারা হোসাইনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পুলিশ ও গণমাধ্যমকে জানায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram