ঢাকা
logo
প্রকাশিত : February 7, 2025

কচুয়ায় পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হয়ে ডাকাতের মৃত্যু

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকআপ গাড়ি চাপায় মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে শিমুলতলী এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ অটোগাড়ির পার্টস নিয়ে কচুয়া আসার সময় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এসময় তারা পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি এম আবদুল হালিম।

তিনি আরো জানান, ডাকাতদলের সদস্য মহসিন পার্শ্ববর্তী কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের লাশ কচুয়া থানায় এনে ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করে।

এছাড়া পিকআপ চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram