

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় প্যানেল চেয়ারম্যান সহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা (৪৬) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজার ও দীঘিনালা থানা বাজার এলাকা থেকে তাদের আটক করার কথা নিশ্চিত করেছে দীঘিনালা থানা পুলিশ।
এ বিষয়ে নিশ্চিত করে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘৫ই আগস্টের পর করা রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’
