ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

আত্রাইয়ে ভেঙ্গে ফেলা হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত দুইটি ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।

জানা যায়, গত ২০২০-২১ সালে সরকারি অর্থায়নে ম্যুরাল দুইটি নির্মাণ করা হয়। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের সময়ে এ ম্যুরালগুলো নির্মাণ করা হয়।

এর পরবর্তী সময় থেকে বিভিন্ন দিবসগুলোতে আওয়ামী লীগ দলীয়ভাবে ও সরকারি ভাবে রেলওয়ে স্টেশন সংলগ্ন ম্যুরালটিতে পুষ্পস্তবক অর্পণ করত। এদিকে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এ ম্যুরাল দু’টি ভেঙ্গে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন আত্রাইয়ের ছাত্র জনতার নেতৃত্বে তারেক আহমেদ সম্রাট, সৌরভ, মেহেদী, জিহাদ, রিফাত প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram