ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

মদনে মাদক বিরোধী তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাদক বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, জুবাইদা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহারুল ইসলাম হিরু, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, ছাত্র সমন্বয়ক ফজল বিন সাঈদ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসক, ছাত্র সমন্বয়ক মাহির আকন্দ ফয়সালসহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram