

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো.ছাবিকুল ইসলাম গত ২ ফেব্রুয়ারি গানের মঞ্চে ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি মূলক বক্তব্য দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকার মুসলিম ও ছাত্র জনতা প্রতিবাদ করে আসছে এবং ছাবিকুলকে দল থেকে বহিষ্কার করাসহ সাত দফা দাবি তুলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আবারও ছাত্র-জনতা গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি এলাকায় সড়ক অবরোধ করে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয় মুখে তীব্র যানযটের সৃষ্টি হলে তা খবর পেয়ে তিতাস থানা আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পরক্ষণেই তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুলকে দলের সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী হাসান সেলিম ভূইয়া।
বহিষ্কার পত্রে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি রাতে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামে বাৎসরিক ওরশ মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি মূলক বক্তব্য প্রদান করেছেন। উক্ত বক্তব্য ফেইসবুকে ভাইরাল হয়েছে এবং ধর্মপ্রান মুসলমান, ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বহিষ্কারের দাবিতে এবং আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভামমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারনে বক্তব্যের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আপনাকে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও দলের সকল প্রকার সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইল।
এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি মূলক বক্তব্য প্রদানের সুনির্দিষ্ট প্রমাণের আলোকে দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক ছাবিকুলকে ইউনিয়ন সদস্য সচিব পদসহ দলের সকল প্রকার সদস্য পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
