ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

ঈশ্বরদীতে আ.লীগের কার্যালয় ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতভর বিক্ষোভ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। পাশাপাশি আলহাজ্ব মোড় বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয় একদল মানুষ। তারা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর একটি বুলডোজার এনে কার্যালয়টি ভাঙা শুরু হয়।

এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ছাত্র-জনতা পৌর শহরের আলহাজ্ব মোড়ে গিয়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণা স্তম্ভ’ ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো সময় জুড়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্টেশন রোডের ওই এলাকায় সকালে কিছু স্থানীয় মানুষ ভিড় করে দাঁড়িয়েছিলেন, কেউ মোবাইলে ছবি তুলছিলেন, কেউ বা হতবাক হয়ে চারপাশের ধ্বংসযজ্ঞ দেখছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram