ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

পুঠিয়ায় স্বামীর পর সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে আটক করেছে পুলিশ। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার নিজ এলাকা উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

এর আগে, গত সোমবার রাতে ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে কর্মসূচি বাস্তবায়ন করতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে পুঠিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। বিতরণ করে ছবি তুলেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে। এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সরকার বিরোধী প্রচার প্রচারণার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হন এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমীর রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ পড়েনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মৌসুমী রহমান বিভিন্ন এলাকায় সরকার বিরোধী প্রচারপত্র বিতরণ করেন। এছাড়া তার ফেসবুক পেজ থেকে সরকার বিরোধী পোস্ট করে গুজব ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনী পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে কয়েকদিন ধরে খুঁজছিল। এরই প্রেক্ষিতে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার নিজ এলাকা উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ওই যুবলীগ নেত্রী বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম আজ সকালে বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। সেগুলোর কোনোটির মাধ্যমে তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram