ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2025

আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ২

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-বিশনন্দী ফেরীঘাট আঞ্চলিক মহাসড়কের জালাকান্দী নামক স্থানে গরুবাহী পিকআপ ভ্যান উল্টে আঃ রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর দুজন গুরুতর আহত হয়েছে।

আহত দুজন হচ্ছেন জুয়েল (৫৫) ও আবুল হোসেন (৪৪)। এদের মধ্যে একজন চালক রয়েছেন। নিহত রাজ্জাক রূপগঞ্জ উপজেলার পবনকুল গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন ও নিহতের মেয়ে রাজিয়া সুলতানা জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। তিনি একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে বিশনন্দী গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী পিকআপ ভ্যানটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার আ. রাজ্জাককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় জুয়েল ও আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ পাহারায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram