ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৫

কেশবপুরে লিফলেট বিতরণকালে দুইজন আটক

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে লিফলেট বিতরণকালে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা।

আটকরা হলেন- কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ৮/১০ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে 'হটাও ইউনূস, বাঁচাও দেশ' শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া বাজার ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান।

এএসআই কামরুজ্জামান আরও জানান, আটকের পরপরই দুজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন। সে সময় বাজারের কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়ে যান। দ্রুত আটকদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram